Total page : 349
Published Year : September 2026
Edition : 1st
Exam Year :
Language : Bangla
বইদুটিতে যা থাকছে প্রতিটি সূত্র ও তত্ত্বের জন্য: ◾সংক্ষিপ্ত ইতিহাস ও সহজবোধ্য ব্যাখ্যা ◾প্রয়োজনীয় Conceptual Illustration ◾বাস্তব জীবনের প্রয়োগ ও উদাহরণ ◾Appendices-এ বিস্তারিত Glossary
পদার্থবিজ্ঞান-রসায়ন আরও সহজ ভাষায় এবং বাস্তবিক চিত্রে!
আমরা কেন খাবার খেয়ে শক্তি পাই? কেন লোহায় মরিচা ধরে? কেন একটি বল আকাশের দিকে ছুড়লে তা মাটিতে ফিরে আসে? কেনই বা আয়নায় আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই? — প্রতিদিনের এই সহজ প্রশ্নগুলোর গভীরে লুকিয়ে আছে বিজ্ঞানের মৌলিক সব সূত্র ও তত্ত্ব। আমাদের চারপাশের প্রতিটি পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যাই দেয় রসায়ন আর পদার্থবিজ্ঞান — প্রকৃতিকে বোঝার দুই অবিচ্ছেদ্য ভাষা।
তবে দুঃখজনক বাস্তবতা হলো, প্রচলিত পাঠ্যবইয়ে এই গুরুত্বপূর্ণ সূত্র-তত্ত্বগুলো প্রায়ই অগোছালো ও অতিরিক্ত সংক্ষিপ্তভাবে উপস্থাপিত হয় — ফলে মুখস্থবিদ্যার চাপে হারিয়ে যায় বোঝার আনন্দ ও কৌতূহল।
ঠিক এইজন্য The Royal Scientific Publications Ltd. প্রকাশ করেছে Foundation of Chemistry ও Foundation of Physics — যেখানে বিজ্ঞানের মৌলিক সূত্র-তত্ত্বগুলো উপস্থাপিত হয়েছে সহজ ভাষায়, প্রাণবন্তভাবে ও বাস্তব জীবনের উদাহরণসহ। যেনো শিক্ষার্থীরা মুখস্থ না করে, বুঝে বুঝে বিজ্ঞানের ভিত্তি গড়ে তুলতে পারে।
বইদুটিতে যা থাকছে প্রতিটি সূত্র ও তত্ত্বের জন্য:
সংক্ষিপ্ত ইতিহাস ও সহজবোধ্য ব্যাখ্যা
প্রয়োজনীয় Conceptual Illustration
বাস্তব জীবনের প্রয়োগ ও উদাহরণ
Appendices-এ বিস্তারিত Glossary
রসায়ন শেখায় পদার্থের রূপান্তরের রহস্য — "কেন" বদলায়। পদার্থবিজ্ঞান শেখায় সেই রূপান্তরের নিয়ম-শৃঙ্খলা — "কীভাবে" চলে এই মহাবিশ্ব। দুইয়ে মিলে তৈরি হয় প্রকৃতিকে বোঝার সম্পূর্ণ এক চিত্র।
এই দুটি বই শিক্ষার্থীদের মনে বিজ্ঞানের মজবুত ভিত্তি গড়ে তুলবে, সূত্রের ভয় দূর করে জাগিয়ে তুলবে কৌতূহল আর অনুসন্ধানের মানসিকতা — গড়ে তুলবে এক বিজ্ঞানমনস্ক প্রজন্ম।
জ্ঞানের ভিত্তি গড়ুন মুখস্থ নয়, বোঝার মধ্য দিয়ে।
Login with your email & password
forgot Passowrd? Reset It