Total page : 152
Published Year : August 2026
Edition : 1st
Exam Year :
Language : Bangla
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স হতে প্রকাশিত হয়েছে “ Preposition”
"The boy is ___ the bus." – On, না In? "Meherin is ___ the car." – On, না In?
Preposition-এর নাম শুনলেই মনে হয়- এগুলো তো জানিই! কিন্তু প্রশ্নে যখন in, on, at, into, from, by, for, with-এর মধ্যে একটি বেছে নিতে হয়, তখনই শুরু হয় আসল সমস্যা। কোনটা কোথায় বসবে বা কেন বসবে- সেটা পরিষ্কার না থাকায় আমরা প্রায়ই মুখস্থ করি আর ভুলে যাই।
আসলে Preposition শেখার মূল সমস্যা এর সংখ্যা নয়; সমস্যা হলো ব্যবহারের পরিস্থিতিটি আমরা বুঝে শিখি না। তাই এই বইয়ে Preposition-কে শুধু নিয়ম আর মুখস্থ তালিকা হিসেবে না দেখে বাস্তব পরিস্থিতি, ছবি, সহজ ব্যাখ্যা ও উদাহরণের মাধ্যমে বুঝিয়ে শেখানোর চেষ্টা করা হয়েছে।
বইটির অনন্য বৈশিষ্ট্যসমূহ:
Visual Learning Technique: Preposition-এর ব্যবহার সহজে বোঝানোর জন্য যেখানে প্রয়োজন সেখানে ভিজ্যুয়াল লার্নিং টেকনিক ব্যবহার করা হয়েছে।
অর্থ ও পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা: সময়, স্থান, অবস্থান ও Movement অনুযায়ী Preposition-এর ব্যবহার সহজ নিয়ম ও উদাহরণের মাধ্যমে সাজানো হয়েছে। ফলে 'কোনটা বসবে' তার পাশাপাশি 'কেন বসবে' সেটাও বুঝতে পারবেন।
শুধু প্রয়োজনীয় নিয়ম: প্রচলিত গ্রামার বইয়ের মতো গাদা গাদা অপ্রয়োজনীয় নিয়মে না গিয়ে, যে নিয়মগুলো না জানলেই নয়- শুধু সেগুলোই পর্যাপ্ত উদাহরণ ও অনুবাদসহ দেওয়া হয়েছে।
বোর্ড প্রশ্নের বিস্তারিত Explanation: বিগত বছরের SSC ও HSC পরীক্ষায় আসা Preposition-এর প্রশ্নগুলো সাল অনুযায়ী যুক্ত করা হয়েছে। প্রতিটি শূন্যস্থানে কোন Preposition-টি বসবে এবং কী কারণে বসবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে।
Common Mistakes নিয়ে আলোচনা: বাস্তব জীবনে আমরা যেসব সাধারণ ভুল করি, যেমন- কোথায় 'made of' আর কোথায় 'made from' বসবে, কিংবা 'enter'-এর পর 'into' বসালে কেন Redundancy হয়- এমন মজার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
Group verb ও Appropriate Preposition: এ দুটির মধ্যকার গুরুত্বপূর্ণ পার্থক্য সহজ ভাষায় তুলে ধরার পাশাপাশি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ Group verb-গুলো অর্থ ও উদাহরণসহ উপস্থাপন করা হয়েছে।
ধাপে ধাপে Appropriate Preposition: বিশাল সিলেবাসকে Priority অনুযায়ী ৩টি ধাপে ভাগ করা হয়েছে:
ধাপ-১: বিগত SSC ও HSC পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ Appropriate Prepositions.
ধাপ-২: বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির পরীক্ষায় আসা Appropriate Prepositions.
ধাপ-৩: পরীক্ষায় আসার উপযোগী আরও কিছু গুরুত্বপূর্ণ Appropriate Prepositions.
মনে রাখার কৌশল: পড়া বিষয়গুলো সহজে আয়ত্ত করতে ও নিয়মিত রিভিশন দিতে বিশেষ টেকনিক দেওয়া হয়েছে।
আশা করছি, Preposition-এর বেসিক ডেভেলপমেন্টের মাধ্যমে English Grammar-এ পারদর্শী হতে এই বইটি আপনার সর্বোচ্চ সহায়ক হবে।
Login with your email & password
forgot Passowrd? Reset It