Total page : 1884
Published Year : September 2025
Edition : 2025
Exam Year : 2027
Language : Bangla
পদার্থবিজ্ঞান ১ম পত্র - সহায়ক বই (এইচএসসি ২০২৭)
সুপ্রিয় শিক্ষার্থী,
উচ্চ মাধ্যমিক শ্রেণিতে উন্নীত হয়ে তোমরা তোমাদের শিক্ষাজীবনের এক অতি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করেছ। এই পর্যায়টি শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্যই নয়, বরং তোমার ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার ভিত্তিও গড়ে দেয়। এক্ষেত্রে তোমাদের অনেকের মধ্যেই কিছুটা শঙ্কা কাজ করে। এর অন্যতম কারণ—উচ্চ মাধ্যমিকের বিশাল সিলেবাস কীভাবে আয়ত্তে আনবে, সেই প্রশ্ন মাথায় ঘুরপাক খাওয়া। তাই শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য তোমাদের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নির্ভুল প্রস্তুতি ও পর্যাপ্ত অনুশীলন। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে পদার্থবিজ্ঞান প্রথম পত্র সহায়ক বইটি প্রকাশ করেছে তোমাদের স্বপ্ন পূরণের নিত্য সহযাত্রী The Royal Scientific Publications Ltd.
এই সহায়ক বইটি যেভাবে সাজানো হয়েছে:
Board Questions Analysis: প্রতিটি অধ্যায়ে রয়েছে Board Questions Analysis, যেখানে বিগত বছরের প্রশ্নগুলো Analysis করে অধ্যায়টি থেকে সচরাচর HSC পরীক্ষায় কতগুলো সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন এসেছে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে।
Chapter Analysis: HSC পরীক্ষার জন্য যেকোনো অধ্যায়ের সবকটি topic সমান গুরুত্বপূর্ণ নয়। কোনো অধ্যায়ের কোন কোন topic থেকে সচরাচর HSC পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, তা Analysis করা হয়েছে Chapter Analysis অংশে। এখান থেকে তুমি জানতে পারবে অধ্যায়ের কোন কোন topic HSC পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
সৃজনশীল প্রশ্নোত্তর: ২০১৫–২০২৫ (১১ বছর)-এর HSC পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তরগুলো অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে, যেগুলো অনুশীলন করার মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে পারবে।
Conceptual সৃজনশীল: শীর্ষস্থানীয় কলেজসমূহের বিগত বছরগুলোর Test পরীক্ষার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তরসহ Critical Problem Solving-এর দক্ষতা বৃদ্ধির জন্য কিছু Conceptual সৃজনশীল প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর: বহুনির্বাচনি অংশে ২০১৫–২০২৫ (১১ বছর)-এর HSC পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নোত্তর এবং অতিরিক্ত Conceptual প্রশ্নোত্তর বিস্তারিত বিশ্লেষণধর্মী ব্যাখ্যা ও প্রয়োজনীয় Notes, Shortcut Tips, Nice to Know, দৃষ্টি আকর্ষণ ইত্যাদিসহ পাঠ্যবইয়ের আলোচনার ধারাবাহিকতা অনুসারে সাজানো হয়েছে।
গাণিতিক সমস্যাবলি: প্রতিটি অধ্যায়ের বিগত বছরের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করে বেশ কিছু গাণিতিক সমস্যাবলি ও সেগুলোর সমাধানসহ পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত গাণিতিক সমস্যাবলির সমাধান Concept অনুসারে যুক্ত করা হয়েছে।
মডেল টেস্ট: তোমাদের অনুশীলন ও নিখুঁত পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে HSC পরীক্ষার মানবণ্টনের আলোকে প্রতিটি অধ্যায়ের শেষে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট এবং এই বইয়ের শেষে বেশ কয়েকটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সংযোজন করা হয়েছে।
আমাদের দৃঢ় বিশ্বাস, এই সহায়ক বইটি তোমাদের সাফল্যের সিঁড়ি তৈরি করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। তোমাদের স্বপ্ন পূরণের এই যাত্রায় আমরা সর্বদাই পাশে আছি। তোমাদের সফলতাই আমাদের পরম প্রাপ্তি।
Login with your email & password
forgot Passowrd? Reset It
তিহাম ইমতিয়াজ
Posted on 27th Sep, 2025
আমি বর্তমানে hsc 27 ব্যাচ । রয়েল এর 3 টা গাইড বের হওয়ার পর আমি সেইগুলো অর্ডার দিয়েছিলাম । আমার এই বইগুলো ভালো লেগেছে কারণ এই বই তে আমি 2015-25 সালের সকল বোর্ড প্রশ্ন পেয়েছি এছাড়া এখানে অনেক শটকাট টিপস আছে যা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ।
Dip Chowdhury
Posted on 11th Oct, 2025
খুব ভালো বই গুলো ৩ টা গাইড কিনেছি খুব ভালো একটা অধ্যায় শেষ করার এটা সব কিছু শেষ করতে পারলে hsc A+ পাওয়া যাবে ১০০ তে ১০০
PRANTO
Posted on 25th Oct, 2025
বইতে রয়েছে ২০২৫-২০১৭ সালের সকল পর্যন্ত বোর্ড প্রশ্ন ও কিছু স্বনামধন্য কলেজের প্রশ্নও। মানে শুধু এই সহায়ক বই পড়লে এইসএসসি ২৭ দের আর কোন আলাদা সহায়ক বই কেনার প্রয়োজন নাই। এক বইতেই A+
Mohammad Arafatul Islam
Posted on 14th Dec, 2025
আমি এইচএসসি ২০২৭ বইটি সত্যিই অনেক সহায়ক একটি বই।